October 15, 2026, 4:31 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

যশোরে সাড়ে ৩৪ লাখ টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ একজন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের রাজারহাট এলাকা থেকে দুইটি স্বর্ণের বারসহ বাদশা শেখ (২৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। আটক বাদশা শেখ রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার পোদমোদী গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া স্বর্ণের বারদুটির ওজন ২২৫ গ্রাম, যার বাজারমূল্য ৩৪ লাখ ৫৪ হাজার টাকা।

যশোর বিজিবির (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিজিবি’র একটি টহল দল শহরের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে দুটি স্বর্ণের বারসহ বাদশা শেখকে আটক করে।

স্বর্ণের বারদুটি বাদশা শেখে প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ছিল বলে জানান তিনি।

বিজিবি অধিনায়ক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদশা শেখ জানিয়েছেন যে ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারদুটি সংগ্রহ করে ভারতে পাচারের জন্য সাতক্ষীরা সীমান্তের দিকে যাচ্ছিলেন তিনি।

আটক বাদশাকে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করে এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page