September 30, 2026, 10:22 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি  হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের নিরাপত্তা লঙ্ঘন করে, তাহলে ইরানও পাল্টা জবাব দেবে।

এর আগে খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বুদ্ধিমান বা সম্মানের কাজ হবে না।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দেশটির আর্মি কমান্ডারদের সঙ্গে বৈঠকে খামেনি বলেছেন, তারা আমাদেরকে নিয়ে বিবৃতি, মতামত দেয় এবং হুমকি জারি করে। যদি তারা আমাদের হুমকি দেয় তাহলে আমরাও তাদের হুমকি দিবো। যদি তারা আমাদের জাতির নিরাপত্তায় আক্রমণ করে তাহলে আমরাও কোনো ধরনের দ্বিধা ছাড়া হামলা চালাবো।

এ ছাড়া খামেনি ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসনের কড়া সমালোচনা করেছেন। এনিয়ে খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা না বুদ্ধিমানের কাজ বা সম্মানের। এটা কোনো ধরনের সমস্যা সমাধান করেনি। এর কারণ অভিজ্ঞতা।

ট্রাম্প ২০১৫ সালের একটি পারমাণবিক চুক্তি লঙ্ঘন এবং ধূলিসাৎ করেছেন বলেও অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ এই নেতা। এদিকে ট্রাম্প প্রশাসন এরই মধ্যে ইরানের বিরুদ্ধে প্রথম দফায় নিষেধাজ্ঞা জারি করেছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page