September 29, 2026, 11:40 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের এফবিআই প্রধান হয়েই ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলের হুঁশিয়ারি 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সিনেটে ক্যাশ প্যাটেলের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। খবর বিবিসি ও আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেট ৫১-৪৯ ভোটে ক্যাশ প্যাটেলকে এই পদে অনুমোদন দিয়েছে। এফবিআই প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ক্যাশ প্যাটেল। সেইসঙ্গে দিয়েছেন হুঁশিয়ারি বার্তা।

ক্যাশ প্যাটেল এফবিআই সংস্থাকে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং ন্যায়বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হিসেবে পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।  মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকেও ধন্যবাদ জানিয়েছেন প্যাটেল।

তিনি বলেছেন, এফবিআই-এর প্রতি জনগণের আস্থা তিনি ফিরিয়ে আনবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্যাটেল লিখেছেন, আমি এফবিআই-এর নবম পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ায় গর্বিত বোধ করছি। আমার প্রতি অটুট আস্থা রাখায় ও সমর্থন দেওয়ায় ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প এবং অ্যাটর্নি জেনারেল বন্ডি।

এফবিআইপ্রধান আরও বলেছেন, যারা আমেরিকানদের ক্ষতি করতে চাইছেন তাদের জন্য- এটা সতর্কবার্তা বলে মনে করুন। আমরা এই গ্রহের প্রতিটি কোণে আপনাদের খুঁজে বের করব।

হোয়াইট হাউজে ট্রাম্পের প্রথম মেয়াদে প্যাটেল (৪৪) যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ও জাতীয় গোয়েন্দা পরিচালক, উভয়ের উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। তিনি ফেডারেল পাবলিক ডিফেন্ডার ও ফেডারেল কৌঁসুলি হিসেবেও কাজ করেন।

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ও অনুগত প্যাটেল খোলাখুলিভাবে এফবিআইয়ের সমালোচনা করে আসছেন। তিনি যুক্তরাষ্ট্রে ‘ডিপ স্টেটের’ (রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র) অস্তিত্ব রয়েছে, এমন ধারণা জোরেশোরে প্রচার করেছেন।

ক্যাশ প্যাটেলের ‘গভর্নমেন্ট গ্যাংস্টারস’ নামে লেখা একটি বই রয়েছে। সেখানে তিনি ডিপ স্টেটের বিরুদ্ধে লিখেছেন। এফবিআই ও মার্কিন বিচার বিভাগ ঘিরে ট্রাম্প যে উদ্দেশ্য বাস্তবায়ন করতে চান, তার সমর্থকেরা নির্বাচনে ক্যাশ প্যাটেলের পক্ষে ছিলেন।

প্যাটেল অঙ্গীকার করেছেন, তিনি ডিপ স্টেট ভেঙে চুরমার করবেন এবং এফবিআই পুরোপুরি ঢেলে সাজাবেন।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page