October 11, 2026, 10:08 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশিসহ ৬৯ শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিক্ষা ক্ষেত্রে অসাধারণ অবদান রাখায় মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশি-সহ ৬৯ জন আমেরিকান মেধাবি শিক্ষার্থীকে এক্সেলেনস এওয়ার্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে দৈনিক  জনকণ্ঠের মিশিগান প্রতিনিধির সন্তান ইরতিজা হাসান চৌধুরী সমাপ্ত রয়েছে। সে সর্বোচ্চ নাম্বার (৪.০ জিপিএ) পেয়ে অসাধারণ প্রতিভার সাক্ষর রেখেছে।

দেশটির স্থানীয় সময় বুধবার (২৪ মে) বিকেল ৩টায় সংশ্লিষ্ট রাজ্যের জসুকম্পু এভিনিউ এলাকাস্থ ডেভিশন এলিমেন্টারী মিডিল স্কুল মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানে বাংলাদেশি আমেরিকান পারেনটস কমিউনিটির পক্ষ থেকে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন সিনিয়র ডাইরেক্টর অব গভমেন্ট এন্ড এফিয়ার্স করল উইভার, সংশ্লিষ্ট স্কুল প্রিন্সিপাল রানদল কলিমেন, এসিস্টেন্ট প্রিন্সিপাল ডারেন মিক ক্লেলেন্ড, সংশ্লিষ্ট স্কুল শিক্ষক সিরাজুল হক।

স্কুল কতৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট স্কুলের প্রায় ৯০০  শিক্ষার্থীদের মধ্য থেকে ৬৯ জনকে মেধাবি হিসেবে তালিকাভুক্ত করা হয়। এর মধ্যে ইরতিজা হাসান চৌধুরী সমাপ্ত অন্যতম মেধাবি ছাত্র হিসেবে মাধ্যমিক স্কুল পযায়ে পাঁচ গ্রেডে কৃতিত্বের স্বাক্ষর রাখে।

স্কুল কতৃপক্ষ আরও জানায়, মিশিগানের সবকটি মিডিল স্কুলের সেরা মেধাবী ছাএদের মধ্যে বাছাই পূর্বক প্রতিটি স্কুল থেকে আরও পাঁচজন করে সেরা ছাত্র মনোনীত করা হয়েছে। তার মধ্যে ডেভিশন স্কুল থেকে বাছাইকৃত সেরা পাঁচজনের একজন হচ্ছে ইরতিজা হাসান চৌধুরী।

তালিকাভূক্ত সকল সেরা ছাত্রদেরকে স্থানীয় সময়  বৃহস্পতিবার (২৫ মে) বিকেল ৫টায় কিং হাই স্কুল মিলনায়তনে আবারো অ্যাওয়ার্ড-এ ভূষিত করা হবে। সংশ্লিষ্ট স্কুল প্রিন্সিপাল, শ্রেণি শিক্ষক জনকন্ঠকে জানিয়েছেন, এমন উদ্যোগ প্রতি বছর নেয়া হয় মূলত ছাত্রদের মেধা যাচাই ও অনুপ্রেরণা সৃষ্টির জন্য।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page