October 1, 2026, 11:47 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের লুইস্টনে ১৮ জনকে হত্যা ; ২৪ ঘণ্টায়ও ধরা পড়েনি হামলাকারী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লুইস্টন শহরে বন্দুক হামলা চালিয়ে ১৮ জনকে হত্যা করেছে হামলাকারীরা। এ ঘটনার পরই হামলাকারীকে ধরতে অভিযান শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

ঘটনার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও ধরা পড়েনি হামলাকারী। আতঙ্কের মধ্যে সময় কাটছে সেখানের বাসিন্দাদের। তাছাড়া হামলাকারী ধরা না পড়ায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারী ওই ব্যক্তির নাম রবার্ট কার্ড।

ফেসবুকের এক পোস্টে পুলিশ বিভাগ জানিয়েছে, রবার্টের জন্ম ১৯৮৩ সালের ৪ এপ্রিল। বুধবার (২৫ অক্টোবর) রাতে লুইস্টনের একাধিক জায়গায় বন্দুক হামলার ঘটনায় তিনি জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

পুলিশ আরও জানিয়েছে, ৪০ বছর বয়সী রবার্ট কার্ড হত্যার জন্য গ্রেপ্তারি পরোয়ানার মুখোমুখি হচ্ছেন। তাকে সশস্ত্র ও বিপজ্জনক হিসাবে বিবেচনা করা উচিত বলেও জানানো হয়েছে।

সন্দেহভাজন ব্যক্তি ও একটি গাড়ির ছবি প্রকাশ করেছে, যা এই হামলায় ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  সূত্র: সিএনএন

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page