November 27, 2026, 9:34 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশ-মার্কিন সম্পর্কের উন্নতি হচ্ছে : সালমান এফ রহমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছু বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল এবং তা কমেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, আমেরিকার সঙ্গে বাংলাদেশের দূরত্ব কমেছে। কূটনীতিকদের এত আসা যাওয়া এটাই প্রমাণ করে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান।

বৃহস্পতিবার রাতে ঢাকা ছাড়ার আগে সালমান এফ রহমান তার বাসভবনে উজরা জেয়ার সম্মানে নৈশভোজের আয়োজন করেন। এ সময় দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।

সালমান এফ রহমান বলেন, কিছু বিষয় নিয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভুল বোঝাবুঝি হয়েছিল। সে কারণে দেশটি বাংলাদেশের র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। বাংলাদেশের জন্য নতুন ভিসানীতি ঘোষণা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের ঢাকা সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে দূরত্ব কমেছে।

তিনি আরও বলেন, তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চেয়েছেন। বলেছেন কোনো দলের পক্ষে নন তারা। গতকাল দু’দলের কর্মসূচি পালনে পুলিশের ভূমিকা নিয়েও তারা সন্তুষ্ট হয়েছেন। ভবিষ্যতে এটি অনুকরণ করতে বলেছেন। ভিসানীতিও কোনো ব্যক্তিকে টার্গেট করে তারা করেননি বলে জানিয়েছেন মার্কিন আন্ডার সেক্রেটারি।

সালমান এফ রহমান আরও বলেন, দুটি দেশের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। বন্ধুত্বের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। এ জন্য দরকার দুই দেশের মধ্যে বৈঠক, আলোচনা। আমরা এটিকে স্বাগত জানিয়েছি। ভুল বোঝাবুঝির অবাসনের জন্য এই বৈঠক। এর মাধ্যমে দূরত্ব কমেছে।

তিনি বলেন, দূরত্ব কমাতে দুই দেশের আসা-যাওয়া অব্যাহত থাকবে। তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। এই প্রক্রিয়া চালু থাকবে।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page