March 31, 2026, 9:42 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রে গত ১০ মাসে সন্ত্রাসীদের গুলিতে ৫৫ পুলিশ কর্মকর্তা খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গেলো ১০ মাসে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিতে ৫৫ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২৮১ জন পুলিশ সদস্য। আর বেশিরভাগ পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কৃষ্ণাঙ্গদের অতর্কিত গুলিতে।

২০২০ সালের মে মাসে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড পুলিশি নির্যাতনে নিহত হওয়ার পর থেকে ব্লাক লাইভ ম্যাটারস আন্দোলনে উত্তাল হয়ে উঠে পুরো যুক্তরাষ্ট্র। মূলত তারপর থেকেই পুলিশের উপর হামলার ঘটনা বৃদ্ধি পায়।

ন্যাশনাল ফ্রান্টেরনাল অর্ডার অব পুলিশ নামের একটি সংস্থা এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে জানানো হয়েছে এ বছর ৩১ অক্টোবর পর্যন্ত দেশের ৫০ রাজ্যে পুলিশের ওপর কমপক্ষে ৭১টি সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে নিউইয়র্কে ১১ জন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। নিহত হয়েছেন কর্তব্যরত ৬ জন পুলিশ কর্মকর্তা।

২০২০ সালে নিহত হয়েছিল ৪৭ জন। ২০২১ সালে পুলিশ নিহতের সংখ্যা ছিল ৬৩। গুলিবিদ্ধ হয়েছিল ৩৪৬ জন পুলিশ সদস্য। ব্লাক লাইভ ম্যাটারস আন্দোলন বন্ধ হয়ে গেলেও পুলিশের উপর চোরাগোপ্তা হামলা এখনও অব্যাহত আছে।

সন্ত্রাস দমনে পুলিশের ক্ষমতা কমে যাওয়া, সন্ত্রাসীদের গ্রেফতারের ধরনে পরিবর্তন এবং পুলিশের উপর হামলা-নির্যাতনের বিচার না পাওয়া, বেতন কমে যাওয়াসহ বিভিন্ন সুবিধা প্রত্যাহার করায় শুধু নিউইয়র্কেই সহস্রাধিক পুলিশ সদস্য চাকরি ছেড়ে দিয়েছেন।

তবে পুলিশের ওপর আক্রমণ বা হত্যার ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন তিনি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page