November 5, 2026, 12:54 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় দূতাবাসের শোক প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইস শহরে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী রমিম উদ্দিন আহমেদ (২২) নিহত হওয়ার ঘটনায় শোক জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

দূতাবাসের ফেসবুক পেজ থেকে বৃহস্পতিবার (২০ জুলাই) এক পোস্ট দিয়ে এই শোক জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইস এলাকায় ডাকাতির ঘটনায় নিহত ২২ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থীর পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আশা করি, যথাযথ কর্তৃপক্ষ এ ধরনের ঘৃণ্য অপরাধের তদন্ত করবে এবং অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। ওই শিক্ষার্থীর পরিবারের সদস্য ও বন্ধুদের জন্য সমবেদনা।’

১৮ জুলাই মধ্যরাতে মিসৌরির সেন্ট লুইস শহরের হ্যাম্পটন অ্যাভিনিউয়ের একটি গ্যাসস্টেশনে রমিম উদ্দিন আহমেদকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। রমিম চট্টগ্রামের মিরসরাইয়ের ভালুকিয়া এলাকার মৃত সামছুদ্দিন আহমেদের ছেলে। ৭ বছর ধরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।

 

 

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page