October 23, 2026, 9:46 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম যশোরে সারের ডিলার নিয়োগে দলীয়করনে সংবাদ সম্মেলনে জামায়াতের ৫ এমপির তোপ মাগুরায় নিম্নমানের সড়ক নির্মাণের সংবাদ সংগ্রহে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার বট ও গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে : স্থানীয় সরকার মন্ত্রী সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ : আইএসপিআর রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা মাদারীপুরে বোরকা পরে হামলা করতে গিয়ে যুবক খুন ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না : ট্রাম্প ২৪ ঘণ্টায় ৭ জাহাজে আঘাত হেনেছে ইরান : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির পুরোপুরি ধ্বংস চায় : ট্রাম্পের উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির ‘পুরোপুরি ধ্বংস’ চায় বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ।

রোববার (২৪ মার্চ) সিবিএস নিউজের প্রোগ্রাম ‘ফেস দ্য নেশন’-এ তিনি বলেন, পুরোপুরি ধ্বংস…ইরানকে তার কর্মসূচি এমনভাবে ছেড়ে দিতে হবে, যাতে পুরো বিশ্ব তা দেখতে পায়। এটি ছেড়ে দাও, নইলে পরিণতি ভোগ করতে হবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মাসের শুরুতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি চিঠি পাঠানোর পর তার এই মন্তব্য এলো। চিঠিতে ট্রাম্প একটি চুক্তির প্রস্তাব দিয়েছিলেন, যাতে তেহরানের পারমাণবিক সক্ষমতা থাকা বন্ধ হয়।

খামেনি ট্রাম্পের এই মন্তব্য প্রত্যাখ্যান করে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আলোচনার জন্য প্রস্তুত থাকার দাবিটি বিশ্ব জনমতের সঙ্গে প্রতারণা।

মাইক ওয়াল্টজ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেমন বলেছেন, এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে। সব বিকল্পই টেবিলে রয়েছে এবং এখন সময় হয়েছে ইরান যেন পারমাণবিক অস্ত্রের আকাঙ্ক্ষা থেকে পুরোপুরি সরে আসে।

তিনি যুক্তি দিয়েছেন, যদি ইরানের পারমাণবিক অস্ত্র থাকে, তাহলে পুরো মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

২০১৮ সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ট্রাম্প একতরফাভাবে ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। তিনি তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন।

যুক্তরাষ্ট্রের চুক্তি থেকে সরে যাওয়ার পর এক বছরেরও বেশি সময় ধরে ইরান চুক্তি মেনে চলে। তবে পরে তারা ধীরে ধীরে চুক্তির বাধ্যবাধকতা কমিয়ে ফেলে। ইরানের দাবি, চুক্তিতে সই করা অন্যান্য দেশগুলোও তেহরানের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৩শে অক্টোবর, ২০২৬
  • ৮ই কার্তিক, ১৪৩৩
  • ১১ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page