October 16, 2026, 2:36 pm
শিরোনামঃ
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র থেকে ২টি বোমা নিষ্ক্রিয়কারী রোবট পাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে দুটি বোমা নিষ্ক্রিয়কারী রোবট পাচ্ছে।

সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের সহকারী ডেপুটি কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিন বলেন, মার্কিন দূতাবাসের সন্ত্রাসবিরোধী সহায়তা কর্মসূচির অংশ হিসেবে রোববার রোবটগুলো বিনামূল্যে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেন, আজ নগরীর দামপাড়া পুলিশ লাইনে রোবটগুলো সিএমপি কমিশনারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

ঢাকায় মার্কিন দূতাবাসের জ্যেষ্ঠ সন্ত্রাসবিরোধী উপদেষ্টা রিকি বি. চেম্বার্স সম্পূর্ণ সেটআপসহ দুটি বিস্ফোরক অস্ত্র নিষ্পত্তি (ইওডি) রোবট হস্তান্তর করবেন। তিনি বলেন, রোবট চালানোর জন্য ইওডি প্রযুক্তিবিদ কর্তৃক বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞদের দুই সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হবে।

সিএমপি সূত্র জানায়, দূর থেকে নিয়ন্ত্রিত রোবটদুটি ঘটনাস্থলেই বিস্ফোরক নিষ্ক্রিয় করতে বা শারীরিক স্পর্শ ছাড়াই নিরাপদ স্থানে নিয়ে যেতে সক্ষম। সূত্র: বাসস

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page