October 3, 2026, 7:25 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধবিরতিতে ইসরায়েল-হামাস সম্মত হয়েছে : বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

বাইডেন সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘কীভাবে একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো যায় এবং জিম্মিদের বাড়িতে ফিরিয়ে আনতে পারি তার জন্য ছয় সপ্তাহ আগে আমি একটি বিস্তৃত কাঠামো তৈরি করেছিলাম। এখনও কাজ বাকি আছে এবং এগুলো জটিল বিষয়। তবে সেই কাঠামোটিতে এখন ইসরায়েল এবং হামাস উভয়ই সম্মত হয়েছে। সমঝোতার দায়িত্ব দেয়া আমার টিম অগ্রগতি অর্জন করেছে এবং আমি এটি সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ।’
জো বাইডেন মে মাসের শেষের দিকে প্রস্তাবিত প্রস্তাবের প্রতি হামাসের সর্বশেষ প্রতিক্রিয়ার পর গাজা সংঘাতের পক্ষগুলোর মধ্যে পরোক্ষ আলোচনার একটি নতুন দফা সম্ভব হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ৩ জুলাই বলেছে, তারা একটি জিম্মি চুক্তির বিষয়ে হামাসের কাছ থেকে প্রতিক্রিয়া পেয়েছে এবং এতে ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর কাজ চলছে। এর পরের দিন হামাস গাজার পরিস্থিতি সমাধানের উপায় সম্পর্কে মিশর, কাতার এবং তুরস্কের সাথে রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার আলোচনা পরামর্শ ঘোষণা দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page