October 17, 2026, 10:50 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধবিরতির আলোচনা পণবন্দিদের জীবন বাঁচানোর একমাত্র উপায় : হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকার বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করার হুমকিকে ‘নিরর্থক’ আখ্যায়িত করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এটি বলেছে, ইহুদিবাদী ইসরাইল যদি গাজায় আটক নিজের পণবন্দিদের জীবন বাঁচাতে চায় তাহলে যুদ্ধবিরতির আলোচনা হচ্ছে একমাত্র উপায়।

হামাস সোমবার এক বিবৃতিতে বলেছে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পূর্ণ ব্যক্তিগত ও রাজনৈতিক কারণে যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। তার কাছে পণবন্দিদের মুক্তি কিংবা তাদের পরিবারবর্গের আবেগ খুব কমই গুরুত্ব পাচ্ছে।

গাজা যুদ্ধবিরতি মেনে চলার ব্যাপারে নিজের প্রতিশ্রুতিতে অটল থাকার কথা পুনর্ব্যক্ত করে হামাস বলেছে, সংগঠনটি অবিলম্বে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা শুরু করতে চায়। কিন্তু তেল আবিব পরবর্তী পর্যায়ের বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে।

এর আগে সোমবারই হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল-কানু বলেছেন, যুদ্ধবিরতি নিয়ে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধির সঙ্গে দোহা বৈঠকে ছাড় দেয়ার মানসিকতা দেখিয়েছে হামাস। এখন মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরাইলের পক্ষ থেকে কী জবাব আসে তার অপেক্ষায় রয়েছে প্রতিরোধ আন্দোলন।

তিনি বলেন, দোহা বৈঠকে যুদ্ধের সমাপ্তি, গাজা থেকে সকল ইসরাইলি সেনা প্রত্যাহার এবং এই উপত্যকার পুনর্গঠনর ওপর জোর দেয়া হচ্ছে।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page