September 7, 2026, 7:15 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজ মুক্তি পাচ্ছেন শিশুসহ ১১০ ফিলিস্তিনি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের কারাগার থেকে আরও ১১০ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবেন বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)। তাদের মধ্যে ৩০ জন শিশু। খবর এনডিটিভির।

ফিলিস্তিনি বন্দিদের নিয়ে কাজ করা মানবাধিকার সংগঠন প্রিজনার্স ক্লাব এসব তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে তারা বলেছে, আগামীকাল (আজ) ১১০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হবে। গত ১৯ জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে এটিই তৃতীয় বন্দিবিনিময়। বন্দিরা রামাল্লার রাদানা এলাকায় দুপুর নাগাদ পৌঁছানোর কথা রয়েছে।

বন্দিদের তালিকা প্রকাশ করে সংগঠনটি বলেছে, তাদের মধ্যে ৩০ জনের বয়স ১৮ বছরের নিচে, ৩২ জন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এবং আরও ৪৮ জন বিভিন্ন মেয়াদে কারাগারে আছেন। মুক্তি পাওয়া ২০ জন বন্দিকে নির্বাসনে পাঠানো হবে।

এর আগের দুটি বন্দিবিনিময়ে ৭ ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ২৯০ জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছিল। তাদের প্রায় সবাই ফিলিস্তিনি। তবে একজন জর্ডানিয়ান ছিলেন।

এদিকে বৃহস্পতিবার ৩ ইসরায়েলি জিম্মি ছাড়ারও ৫ থাই নাগরিককে মুক্তি দেবে হামাস। ৩ ইসরায়েলি জিম্মি হলেন আরবেল ইয়েহুদ, আগাম বার্গার এবং গাদি মোজেস। তবে ৫ থাই নাগরিকের পরিচয় এখনো জানা যায়নি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, শনিবার চতুর্থ বন্দিবিনিময়ে ৩ ইসরায়েলি পুরুষকে মুক্তি দেবে হামাস।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page