September 10, 2026, 10:54 am
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধবিরতি লঙ্ঘন ; ঘরে ফেরা গাজাবাসীর ওপর ইসরাইলি সেনাদের গুলিতে ২ জন শহীদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল থেকে উত্তরের ঘরবাড়িতে ফেরার পথে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে অন্তত দুজন শহীদ এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

হামাস ও ইসরাইলের মধ্যে চারদিনের যুদ্ধবিরত কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পর গতকাল (শুক্রবার) গাজার খান ইউনুস ও রাফা শহরের মাঝখানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ সময় শত শত মানুষ নিজেদের ঘরবাড়িতে ফেরার চেষ্টা করছিলেন। আহত ব্যক্তিদের গাজার দেইর আল-বালাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসরাইলি বর্বর বাহিনী ফিলিস্তিনিদেরকে ঘরে ফেরার বিষয়ে হুঁশিয়ার করে বলছে, “যুদ্ধ শেষ হয়ে যায়নি।” ইসরাইলি সেনারা ফিলিস্তিনিদেরকে উত্তর গাজার ঘরবাড়িতে ফেরার চেষ্টা না করার জন্য সতর্ক করছে। তারা উত্তর গাজাকে “বিপজ্জনক যুদ্ধ এলাকা” বলে উল্লেখ করছে।

এদিকে, গাজার অধিবাসীরা জানিয়েছেন, উত্তর গাজায় না যাওয়ার জন্য লোকজনকে সতর্ক করতে ইসরাইল লিফলেট ফেলছে। এছাড়া, উত্তর গাজায় ফেরার চেষ্টা করছিলেন- এমন কিছু ব্যক্তির মাথার ওপর দিয়ে গুলি চালিয়েছে ইসরাইলি সেনারা।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ মুহূর্তে ইসরাইল যেসব ভবন ও অবকাঠামো ধ্বংস করেছে তার মধ্যে গাজা সিটির একটি হাসপাতাল রয়েছে। অন্যদিকে, ইসরাইলের দুটি গ্রামে সাইরেন বাজানো হয় যার মাধ্যমে সেখানকার লোকজনকে ফিলিস্তিন থেকে রকেট হামলার সতর্কতা দেয়া হয়।

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page