September 25, 2026, 5:30 am
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

যৌন নির্যাতন মামলার আপিলে হেরে শপথ নেওয়ার আগে আবারও আইনি ঝামেলায় পড়লেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  শপথ নেওয়ার আগে আবারও আইনি ঝামেলায় পড়লেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট (নির্বাচিত) ডোনাল্ড ট্রাম্প। কলামিস্ট এলিজাবেথ জেন ক্যারলকে যৌন নির্যাতন ও মানহানি মামলার আপিলে হেরে গেছেন তিনি। এ মামলায় নির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে ৫০ লাখ ডলারের ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল রেখেছেন ম্যানহাটানের ফেডারেল আপিল আদালত।

এ মামলায় গত বছরের মে মাসে ট্রাম্পকে দোষীসাব্যস্ত করেছিলেন একটি আদালত। তবে সে সময় আদালতের জুরি এটিকে ধর্ষণের মামলা হিসেবে উল্লেখ করেননি। রায়ে আদালত যৌন নির্যাতনের দায়ে ট্রাম্পকে ২০ লাখ ডলারের কিছু বেশি ও ক্যারলের মানহানির জন্য আরও ২৯ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন।

এর আগে এ মামলা পুনর্বিচারের জন্য ট্রাম্পের করা আবেদন নাকচ করে দেন আদালত। নতুন আদেশে আদালত বলেন, মামলায় অভিযোগকারীদের সাক্ষ্যসহ সব প্রমাণ নির্ভুলভাবে দাখিল করা হয়েছে। আগামী ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন ট্রাম্প। সেই সময়ও এ মামলা চলবে বলে মনে করা হচ্ছে।

এদিকে, আপিল আদালতের রায়ের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে ক্যারলের আইনজীবী রবার্টা কাপলান বলেন, জেন ক্যারল ও আমি দুজনই এই রায়ে সন্তুষ্ট। বাদী পক্ষের যুক্তি যত্নের সঙ্গে বিবেচনা করায় আদালতকে ধন্যবাদ জানাই আমরা।

ক্যারলের অভিযোগ ছিল, ১৯৯৬ সালে নিউইয়র্কের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিংরুমে ট্রাম্প তাকে ধর্ষণ করেছিলেন। ওই সময় তিনি এক বন্ধুর জন্য উপহার কিনতে সেখানে গিয়েছিলেন। পূর্বপরিচিত ট্রাম্প তাকে উপহার পছন্দ করে দিতে সহায়তা করছিলেন। এর পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে মানহানির অভিযোগও করেন ক্যারল।

পৃথক মানহানির একটি মামলায় ২০১৯ সালের জানুয়ারি মাসে ম্যানহাটানের ফেডারেল আদালত ক্যারলকে ৮৩ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিতে ট্রাম্পের প্রতি আদেশ দেন। এ রায়ের বিরুদ্ধেও আপিল করেছেন ট্রাম্প।

প্রথম দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ারও ২০ বছর আগে ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ ও মানহানির অভিযোগ তুলেছিলেন ক্যারল। তবে ট্রাম্প বরাবরই সব অভিযোগ নাকচ করেছেন। সেই সঙ্গে দাবি করেন, কখনোই ক্যারলের সঙ্গে দেখা করেননি তিনি। সেসময় এই অভিযোগ প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেছিলেন, ‘সস্তা জনপ্রিয়তা’ পেতে নাটক সাজিয়েছেন ক্যারল। সূত্র: ফ্রান্স টুয়েন্টি ফোর

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page