October 2, 2026, 8:54 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে বিএনপি-পুলিশ সংঘর্ষ ; বিএনপির ১১১ নেতাকর্মী কারাগারে ; রিমান্ডে ২৮

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, বাসে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বিস্ফোরণের ঘটনায় ১১ মামলায় গ্রেপ্তার বিএনপির ১৩৯ নেতাকর্মীকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে বিএনপির ১১১ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে ২৮ আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৩০ জুলাই) শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, রাজধানীর সূত্রাপুর থানার মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ পাঁচজনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত সালামকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর চার আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া উত্তরা পশ্চিম থানার তিন মামলায় ৩৩ জন, দারুসসালাম থানার এক মামলায় ৫২ জন, কদমতলী থানার এক মামলায় ২ জন, শ্যামপুর থানার এক মামলায় ২ জন ও বংশাল থানার এক মামলায় ৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে যাত্রাবাড়ী থানার দুই মামলায় ১৬ জনের একদিনের রিমান্ড ও দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া উত্তরা পূর্ব থানায় দুই মামলায় ২২ জনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত আটজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে ১৪ আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page