September 30, 2026, 10:56 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে ভয় দেখিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে কুদ্দুছ মেকার গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   রাজধানীর মিরপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় পলাতক আসামি কুদ্দুছ মেকারকে (৪৭) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) খান আসিফ তপু।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ভুক্তভোগী শিশুটি তার মায়ের সঙ্গে মিরপুর মডেল থানাধীন শাহআলী বাগ এলাকার ভাড়া বাসায় থাকতো। গত বছরের ২৩ ডিসেম্বর শিশুটি বাসায় একা ছিল। এমন সময় লুকিয়ে ওই বাসায় ঢুকে গ্রেফতার কুদ্দুস মেকার শিশুটিকে ধর্ষণ করে। পরবর্তী সময়ে হুমকি ও ভয় দেখিয়ে শিশুটিকে দ্বিতীয়বার ধর্ষণ করে কুদ্দুস মেকার।

ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী শিশুটির খালা বাদী হয়ে কুদ্দুস মেকার ও তার স্ত্রীর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এএসপি খান আসিফ তপু আরও বলেন, র‌্যাব-২ এ ঘটনায় আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে শেরেবাংলা নগর এলাকায় অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page