September 6, 2026, 8:00 pm
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

রাজধানীর খিলক্ষেতে ডাকাত সর্দার রাইসুল গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে কুখ্যাত ডাকাত দলের সর্দার রাইসুল ইসলাম ওরফে রিপনকে (৪০) গ্রেপ্তার  করেছে র‌্যাব-৩।

শুক্রবার (১৮ আগস্ট) র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে খিলক্ষেত থেকে রাইসুলকে গ্রেপ্তার করা হয়েছে। রাইসুল রাজধানীর রামপুরা এলাকার একটি ডাকাত গ্রুপের সর্দার। তার নামে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে রামপুরা থানায় ২০২১ সালে একটি ডাকাতি মামলা রুজু করা হয়।

তিনি আরও বলেন, রামপুরা থানার মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেই সে আত্মগোপনে চলে যায়। এরপর থেকে সে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল।

গ্রেপ্তার রাইসুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page