March 31, 2026, 1:01 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

রাজধানীর পল্লবীতে নাশকতার মামলায় বিএনপির ৫ নেতাকর্মী গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর পল্লবীতে বিএনপির দুই ওয়ার্ডের নেতা ও শাহ্আলী থানা ছাত্রদলের সভাপতিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- ঢাকা মহানগরের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, ৯৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মিরন হোসেন, শাহ্আলী থানা ছাত্রদলের নেতা রায়হান ইসলাম। বাকি দুজন বিএনপিকর্মীর নাম জানাতে পারেনি পুলিশ।

শুক্রবার (২৮ অক্টোবর) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, পল্লবী থানায় তাদের বিরুদ্ধে নাশকতার দুটি মামলা রয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। আসামিদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page