November 6, 2026, 12:57 pm
শিরোনামঃ
আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তোলার নির্দেশদাতা ল‌তিফ মোল্লা গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশদাতা আব্দুল ল‌তিফ মোল্লাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আব্দুল ল‌তিফ মা‌নিকগ‌ঞ্জের ঘিওর উপ‌জেলার বড় ঠাকুরকা‌ন্দির মাওলানা বাহাউদ্দিনের ছেলে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দি‌কে রাজবাড়ীর অতি‌রিক্ত পু‌লিশ সুপার শরীফ আল রাজীব এ তথ্য নি‌শ্চিত করেন।

পু‌লিশ সুপার বলেন, পু‌লিশের ওপর হামলা ও গা‌ড়ি ভাঙচুর মামলায় গ্রেপ্তার আসামি অপু কাজীর দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে এই লতিফ হুজুরের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তার নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলন ক‌রা হয়েছে। অভিযান চা‌লিয়ে তাকে মা‌নিকগঞ্জ থে‌কে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, ল‌তিফ মোল্লা নুরাল পাগ‌লার বাড়ি ও দরবারে হামলা, অগ্নিসং‌যোগ, চু‌রি, জখম, হত্যা ও কবর থেকে মরদেহ উত্তোলন করে পোড়ানো মামলার আসামি। এই মামলায় এখন পর্যন্ত দুই জনকে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এছাড়া পু‌লি‌শের ওপর হামলা ও গা‌ড়ি ভাঙচুর মামলায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া এই মামলায় অভি মন্ডল রঞ্জু (২৯) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গোয়ালন্দের আলম চৌধুরী পাড়ার বিল্লাল মন্ডলের ছেলে।

এদিকে, সোমবার দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানায় নুরাল পাগলার ভক্ত নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বা‌দী হয়ে অজ্ঞাতনামা সাড়ে ৩ থেকে ৪ হাজার জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন।

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page