April 12, 2026, 8:06 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ী‌র পাংশায় বৃদ্ধা‌ হত্যা মামলায় ১ জনের মৃত্যুদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক রাজবাড়ীর পাংশায় স্বর্ণালংকার ছিনিয়ে নিতে বৃদ্ধা আশালতা দাস হত্যা মামলায় একজ‌নের মৃত্যুদন্ড দি‌য়ে‌ছে আদালত। সেই সা‌থে ২০ হাজার টাকা জ‌রিমানাও করা হ‌য়ে‌ছে।

দুপ‌ু‌রে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা দেন ।

দ‌ন্ডিত বিশ্ব‌জিৎ কুমার বিশ্বাস পাংশা উপজেলার সরিষা গ্রামের সু‌জিৎ বিশ্বা‌সের ছে‌লে।

মামলার নথি থে‌কে জানা যায়, চল‌তি বছ‌রের ১২ ফেব্রুয়া‌রি রা‌তে স্বর্ণালংকার ছিনিয়ে নিতে বাড়িতে ঢুকে বৃদ্ধা আশালতা দাসকে শ্বাসরোধ ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা ক‌রে বিশ্ব‌জিৎ কুমার বিশ্বাস।

পর‌দিন ১৩ ফেব্রুয়ারি সকা‌লে বাড়ির কাজের লোক ঘরের বারান্দায় আশালতা দাসের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

ওই‌দিন নিহ‌তের জামাতা স্বপন কুমার বিশ্বাস অজ্ঞাত আসা‌মি ক‌রে পাংশা থানায় এক‌টি মামলা দা‌য়ের ক‌রে। প‌রে পু‌লিশ স‌ন্দেহভাজন বিশ্ব‌জিৎ কুমার বিশ্বাস গ্রেপ্তার কর‌লে হত‌্যাকা‌ন্ডের বিষ‌য়ে জড়িত থাকার কথা স্বীকার ক‌রে জবানব‌ন্দি দেয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী উজির আলী ব‌লেন, মূলত আসামি স্বর্ণালংকার ছিনতাইয়ের জন্যই এ হত্যাকাণ্ড ঘটান। এ রায়ের মধ্য দিয়ে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page