November 7, 2026, 3:44 am
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার পিয়াদাপাড়ায় ডিবি পুলিশের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৫ আগস্ট) হাসিবুল হাসান ও সোহেল রানা নামে দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে পিয়াদাপাড়ার বাসিন্দা সোহেল রানার বাড়িতে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে ৬০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, পরদিন বৃহস্পতিবার (৬ আগস্ট) তারা আবার ওই বাড়িতে গিয়ে আরও টাকা দাবি করেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করা হয়। পরে উত্তেজিত জনতা দুইজনকে গণধোলাই দেয়। খবর পেয়ে বাঘা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, আটক হাসিবুল হাসান (২৫) নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের চিথলিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি চাকরিচ্যুত সেনাসদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। অপর আটক সোহেল রানা (২৮) একই উপজেলার মারিয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ‘আটক দুজন বর্তমানে থানায় রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

তবে আটক দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানা যায়নি।

 

আজকের বাংলা তারিখ

  • ৭ই নভেম্বর, ২০২৬
  • ২৩শে কার্তিক, ১৪৩৩
  • ২৬শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page