March 31, 2026, 1:40 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরুর পরই পরিবহন ধর্মঘট প্রত্যাহার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহী বিভাগের আট জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার বেলা ২টার দিকে রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠকের পর পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। ফলে আজ শনিবার বিকাল ৫টা থেকেই নাটোরসহ আটটি জেলার বাস মিনিবাসসহ অন্যান্য যানবাহন চলাচল শুরু হয়েছে।

বৈঠক শেষে নাটোর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জানান, আমাদের ১১ দফা দাবির পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনার জি এস এম জাফর উল্লাহ রাজশাহী বিভাগের আটটি জেলার পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে বিভাগীয় কমিশনার মহাসড়কের ওপর হাট বাজার যেন না বসে সে বিষয়ে ব্যবস্থা নেওয়াসহ মহাসড়কে করিমন, নসিমন, অটোরিকশা ও সিএসজি চলাচল করবে না এই দাবিগুলো মেনে নিয়ে আগামি জানুয়ারির বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। ফলে রাজশাহী বিভাগের মালিক শ্রমিক যৌথ নেতৃবৃন্দ ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

গত ১ ডিসেম্বর ১০ দফা দাবিতে রাজশাহী বিভাগে যাত্রী পরিবহন ধর্মঘট ডাকা হয়। গণপরিবহন ধর্মঘটের পর শুক্রবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য সিএনজি, থ্রি হুইলার মালিকরাও ধর্মঘটের ডাক দেয়া হয়।

এদিকে শনিবার রাজশাহীতে বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি। বিএনপি নেতাদের অভিযোগ, তাদের সমাবেশে জনস্রোত ঠেকাতে সরকার কৌশলে পরিবহন ধর্মঘট ডাকিয়েছে। তবে শ্রমিক নেতারা দাবি করেন, বিএনপির সমাবেশের সঙ্গে ধর্মঘটের কোনো সম্পর্ক নেই। ধর্মঘটের তিন দিনের মাথায় ‘প্রশাসনের আশ্বাসে’ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করল পরিবহন শ্রমিক নেতারা।

আজকের বাংলা তারিখ



Our Like Page