September 23, 2026, 8:40 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার নজিরবিহীন বিমান হামলার নিন্দা জানালো ইউক্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শস্য চুক্তির একদিন পর রাজধানী কিয়েভসহ এর আশপাশ এলাকায় রাশিয়ার ব্যাপক বিমান হামলার নিন্দা জানিয়েছে ইউক্রেন।
কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানীর জন্যে রাশিয়ার সাথে চুক্তির মেয়াদ দুই মাস বাড়ানোর কাজ সম্পন্ন করার একদিন পর বৃহস্পতিবার রাশিয়া একের পর এক বিমান হামলা চালায় বলে অভিযোগ করে ইউক্রেন। এ কারনে চুক্তির কার্যকারিতা নিয়ে খুব দ্রুতই সন্দেহ দেখা দিয়েছে।
যদিও যুদ্ধরত দ’ুপক্ষের মধ্যে এ ধরনের চুক্তিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র।
কিয়েভের বেসামরিক ও সামরিক প্রশাসনের প্রধান সারহি পপকো বলেছেন, কিয়েভের ওপর রাশিয়ার একের পর এক হামলা অব্যাহত রয়েছে।
তবে রাজধানী থেকে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
সামরিক সূত্র বলছে, বন্দর নগরী ওডেসায় একটি শিল্প অবকাঠামোয় ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও আরো দ’ুজন আহত হয়েছে।
পোপকো জানান, কিয়েভে বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। তিনি জনগণকে বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয়ে থাকার অনুরোধ জানান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page