March 31, 2026, 3:26 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার নিরাপত্তার নিশ্চয়তা দিন : পাশ্চাত্যের প্রতি ম্যাকরন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য যেকোন আলোচনায় রাশিয়ার নিরাপত্তার নিশ্চয়তার বিষয়টি বিবেচনা করতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।

তিনি বলেন, যেকোনো আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকতে হবে যেটি প্রেসিডেন্ট পুতিন সবসময় বলে থাকেন যে, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট রাশিয়ার দোরগোড়ায় চলে আসছে এবং তারা অস্ত্র মোতায়েন করছে যা রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

ফরাসি টেলিভিশন চ্যানেল টিএফ-ওয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ম্যাকরন এসব কথা বলেছেন। তার এ সাক্ষাৎকার শনিবার সম্প্রচারিত হয়। তিনি আরো বলেন, ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য নিজেদেরকেই কাজ করা উচিত। তিনি বলেন, “রাশিয়ার নিরাপত্তার বিষয়টি শান্তি আলোচনার অংশ হিসেবেই আসতে হবে যাতে আমরা যা করতে যাচ্ছি তার জন্য প্রস্তুতি নিতে পারি। কিভাবে আমাদের মিত্রদেরকে আমরা রক্ষা করতে পারি এবং কিভাবে রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে পারি- এগুলো ভাবতে হবে।”

ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ফরাসি প্রেসিডেন্ট রাশিয়ার নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে কূটনৈতিক তৎপরতা শুরু করেছিলেন কিন্তু মার্কিন নেতৃত্বাধীন দেশগুলো বিষয়টিকে আমলে নেয়নি যার পরিপ্রেক্ষিতে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page