October 30, 2026, 8:14 pm
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার বিরুদ্ধে ‘অঘোষিত যুদ্ধ’ চালাচ্ছে ব্রিটেন : মেদভেদেভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রিটিশ সরকার রাশিয়ার বিরুদ্ধে ‘অঘোষিত যুদ্ধ’ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। লন্ডন মস্কোর ওপর ইউক্রেনের বড় ধরনের ড্রোন হামলার পক্ষে কথা বলার একদিন পর এক টুইটার বার্তায় এ অভিযোগ করলেন মেদভেদেভ।

বর্তমানে রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মেদভেদেভ। তিনি বলেন, ইউক্রেনকে সমরাস্ত্র ও ট্রেনিং দিয়ে রাশিয়ার বিরুদ্ধে একটি অঘোষিত যুদ্ধ চালিয়ে যাচ্ছে ব্রিটিশ সরকার। তিনি ব্রিটেনকে মস্কোর ‘চির শত্রু’ হিসেবেও আখ্যায়িত করেন।

মেদভেদেভ বলেন, হেগ ও জেনেভা কনভেনশনসহ আন্তর্জাতিক আইনের ভিত্তিতে একথা বলা চলে যে, ব্রিটেন এখন [রাশিয়ার বিরুদ্ধে] যুদ্ধে লিপ্ত রয়েছে।

মেদভেদেভের এ বক্তব্যের একদিন আগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছিলেন, নিজ সীমান্তের বাইরে সামরিক শক্তি প্রয়োগ করার অধিকার ইউক্রেনের রয়েছে। রাশিয়ার রাজধানী মস্কোর অভিজাত আবাসিক এলাকায় বড় ধরনের ড্রোন হামলার পর ক্লেভারলি ওই মন্তব্য করেছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page