September 24, 2026, 3:10 pm
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা  টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ ; প্রকৌশলীকে বান্দরবানে বদলি
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু : জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন যে, রাশিয়ার বিরুদ্ধে তার দেশের দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু হয়েছে। তিনি বলেন, পাল্টা আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে তিনি এটাও বলেছেন যে, পাল্টা আক্রমণ কোন পর্যায়ে বা কোথায় শুরু হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু এখনই বলতে পারছেন না তিনি।

ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে লড়াইয়ের গতি আরও বেড়ে গেছে। এর মধ্যেই জেলেনস্কির এমন মন্তব্য সামনে এলো। শনিবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পাশে দাঁড়িয়ে এমন মন্তব্য করেন তিনি।

একদিন আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, ইউক্রেনে পাল্টা আক্রমণ শুরু হয়েছে এবং ইউক্রেনীয় বাহিনীর ‌‘উল্লেখযোগ্য ক্ষতি’ হচ্ছে। পুতিনের এমন বক্তব্যের বিষয়ে জেলেনস্কিকে প্রশ্ন করা হয়।

জেলেনস্কি বলেন, ইউক্রেনে পাল্টা আক্রমণাত্মক, প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে তারা কোন পর্যায়ে রয়েছে তা নিয়ে আমি কথা বলব না। আমি প্রতিদিন বিভিন্ন দিকের আমাদের কমান্ডারদের সঙ্গে যোগাযোগ করছি। তিনি সে সময় ইউক্রেনের শীর্ষ সামরিক নেতাদের পাঁচজনের নাম উল্লেখ করে বলেন, তারা সবাই ইতিবাচক। এই পুতিনের কাছে পৌঁছে দেওয়ারও আহ্বান জানান তিনি।

ইউক্রেনীয় সৈন্যরা পূর্ব বাখমুতের কাছে এবং দক্ষিণে জাপোরিঝিয়ার কাছে অগ্রসর হয়েছে। তারা রাশিয়ার লক্ষ্যবস্তুতে দূরপাল্লার হামলা চালিয়েছে বলে জানা গেছে।

কিন্তু যুদ্ধক্ষেত্রের বাস্তবতা নিরুপণ করা আসলেই কঠিন। কারণ দুপক্ষেরই কিছু দাবি ও অভিযোগ থাকে। কিন্তু সব সময় তা যাচাই করা সম্ভবও হয় না। সম্প্রতি ইউক্রেন দাবি করে আসছে যে, যুদ্ধক্ষেত্রে তাদের বেশ অগ্রগতি হয়েছে। অপরদিকে রাশিয়াও লড়াই চালিয়ে যাচ্ছে।

এদিকে রাশিয়ার কালুগা অঞ্চলের গভর্নর ভ্লাদিস্লাভ শাপশা এক টেলিগ্রাম বার্তায় বলেন, রোববার ভোরে স্ট্রেলকোভক গ্রামের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার প্রকাশিত এক ভিডিও সাক্ষাত্কারে বলেন, ইউক্রেনীয় বাহিনী অবশ্যই পাল্টা আক্রমণ শুরু করেছে। সেখানে ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে।

ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন যে, তাদের বাহিনী পূর্বে ব্যাপক সংঘর্ষের স্থান বাখমুত এবং মারিঙ্কার চারপাশে শত্রুদের আক্রমণ প্রতিহত করেছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page