April 15, 2026, 12:45 pm
শিরোনামঃ
জুলাই থেকে শুরু হচ্ছে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি : প্রধানমন্ত্রী অনলাইন ক্লাস চাই না কিন্তু পৃথিবী চায় : শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা পাঁচ লাখ সরকারি চাকরির প্রস্তুতি ; শূন্যপদের তথ্য চাইল মন্ত্রণালয় খাগড়াছড়িযে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ১ জন আটক পটুয়াখালীতে সালিশে বিরোধিতার জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে : মোসাদ প্রধান মধ্যপ্রাচ্য সংকটের সামরিক সমাধান নেই : জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য সময় নেই যুক্তরাষ্ট্রের : জেলেনস্কি মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার বেলগ্রদ অঞ্চলে ঢুকে পড়েছে ইউক্রেন বাহিনী ; চলছে সংঘর্ষ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের সৈন্য বাহিনী রাশিয়ার বেলগ্রদ অঞ্চলের ভেতর ঢুকে পড়েছে। রাশিয়ার সরকারের দাবি, ওই অঞ্চলে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় গভর্নর ভিয়াচেসলভ গ্লাদকভ বলেছেন, রাশিয়ার বাহিনী হামলাকারীদের খুঁজছে। হামলাকারীরা সীমান্ত পার হয়ে গ্রেভোরনস্কি এলাকায় হামলা চালিয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র বলেছেন, হামলার বিষয়ে প্রেসিডেন্টকে জানানো হয়েছে।

ইউক্রেন এই হামলার দায় নেয়নি। ইউক্রেন বলছে, দুটি আধা সামরিক বাহিনীর রুশ নাগরিকেরা এই হামলায় জড়িত।

গভর্নর গ্লাদকভ আরও বলেন, একটি গ্রামে গোলা হামলায় আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেভরন শহরে হামলায় তিনজন আহত হয়েছেন।

সংঘর্ষে তিনটি বাড়ি ও স্থানীয় প্রশাসনিক ভবন বিধ্বস্ত হয়েছে। গ্লাদকভ বলেছেন, পরিস্থিতি খুবই উত্তেজনাকর।

গভর্নর বলেছেন, বেলগ্রদ অঞ্চলে অভিযান শুরু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষকে জনগণের পরিচয়পত্র পরীক্ষা ও যাতায়াতে নজরদারি চালানোর বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে।

কিয়েভ বলছে, হামলায় ইউক্রেনভিত্তিক রাশিয়ার সরকারবিরোধী লিবার্টি অব রাশিয়া লিজিয়ন ও রাশিয়ান ভলান্টিয়ার কর্পস জড়িত।

পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার সংবাদমাধ্যমকে বলেছেন, বাখমুত থেকে দৃষ্টি ঘোরাতেই এই হামলা হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা ইউরিক সাক বলেছেন, রাশিয়ার সরকারের সন্ত্রাসী কাজে ক্ষুব্ধ নাগরিকেরা এই হামলায় জড়িত। সূত্র: বিবিসি

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page