October 30, 2026, 1:17 pm
শিরোনামঃ
চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার হুমকি মোকাবিলায় ‘নজিরবিহীন’ মহড়ার প্রস্তুতি নিচ্ছে ন্যাটো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সোমবার থেকে ইউরোপের ইতিহাসে সবচেয়ে বড় বিমান প্রতিরক্ষা মহড়া শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। ইউক্রেনে যুদ্ধ চলা অবস্থায় রাশিয়াকে সামরিক শক্তি প্রদর্শন করতেই এই মহড়া শুরু হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মহড়ায় অংশ নিতে বিমান বাহিনীর ১০ হাজার সদস্য জার্মানিত সমবেত হয়েছে। রাশিয়াকে শক্তি দেখাতেই এই মহড়া করতে যাচ্ছে ন্যাটো।

আগামী ১২ থেকে ২৩ জুলাই পর্যন্ত মহড়া অনুষ্ঠিত হবে। এতে ২৫টি দেশের ২৫০টি বিমান অংশ নিচ্ছে। দুই হাজার এয়ার ন্যাশনাল গার্ডের সদস্য এবং ১০০টি বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

জার্মানিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত অ্যামি গুটম্যান বার্লিনে সাংবাদিকদের বলেছেন, ন্যাটোতে আমাদের মিত্র বাহিনীর তৎপরতা বাড়ানো এবং মস্কোর প্রতিক্রিয়ার অংশ হিসেবে হিসেবে মহড়ার প্রস্তুতি চলছে।’

এই মহড়া আয়োজনে কয়েক বছর ধরেই পরিকল্পনা করে আসছিল ন্যাটো। কিন্তু ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর তা স্থগিত হয়ে যায়।

এদিকে ন্যাটোর বাইরের রাষ্ট্র হিসেবে সুইডেন ও জাপান বৃহত্তর মহড়ায় অংশ নিচ্ছে। সূত্র: এপি, সিএনএন

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page