September 24, 2026, 5:44 am
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার ৫ কনস্যুলেটের মধ্যে ৪টি বন্ধ করে দিয়েছে বার্লিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জার্মানিতে রাশিয়ার পাঁচটি কনস্যুলেটের মধ্যে চারটিই বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বার্লিন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ও জার্মানির সম্পর্কে যখন তীব্র টানাপড়েন চলছে তখন এ পদক্ষেপ নিয়ে সে উত্তেজনা আরো বাড়িয়ে দিল জার্মানি।

গতকাল (বুধবার) জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা দেশটির মাটিতে রাশিয়ার কনস্যুলেটের সংখ্যা ব্যাপক মাত্রায় কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। ওই মন্ত্রণালয় ক্রেমলিনকে বলেছে, তারা যেন নভেম্বরের মধ্যে জার্মানিস্থ পাঁচটি কনস্যুলেটের মধ্যে চারটি বন্ধ করে দেয়।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টোফার বার্গার বলেন, কনস্যুলেট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত আজ রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

তিনি বুধবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়ায় ৩৫০ জনের বেশি জার্মান সরকারি চাকুরিজীবী অবস্থান করতে পারবে না বলে মস্কো বিধিনিষেধ আরোপ করার পর রুশ কনস্যুলেট বন্ধ করার এ সিদ্ধান্ত এল। জার্মান মুখপাত্র দাবি করেন, রাশিয়া জার্মানীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে চলমান উত্তেজনা শুরু করেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page