October 11, 2026, 4:15 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া-ইউক্রেন শস্যচুক্তির মেয়াদ ফুরাচ্ছে ; উদ্বিগ্ন বিশ্ব : ডব্লিওএফপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সঙ্গে ইউক্রেনের শস্য বিষয়ক চুক্তির মেয়াদ শেষ হওয়া নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রধান সিন্ডি ম্যাকেইন। আগামী ১৮ মে এই মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পর বিশ্বকে খাদ্যের যোগান দেওয়া কঠিন হয়ে পড়বে বলে সতর্ক করেছেন তিনি।

সিন্ডি বলেন, ‘চুক্তিটি অবশ্যই নবায়ন করতে হবে। তা না হলে খাদ্য সংকটে পড়ে যাবে গোটা বিশ্ব। ইউক্রেনকে ইউরোপের রুটি ঝুড়ি বলা হয়ে থাকে। তবে যুদ্ধের কারণে সেই শস্যের যোগান দিতে পারছে না দেশটি, এর প্রভাব পড়ছে অন্যান্য দেশেও।’

রাশিয়ার সঙ্গে এই চুক্তিতে বলা আছে, খাদ্য সরবরাহ নিশ্চিতে কৃষ্ণসাগরের বন্দরগুলো কিয়েভকে ব্যবহার করতে দিতে হবে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর প্রথম দিকেই বন্দরগুলো অবরোধ করে রেখেছিল রাশিয়া। রুশ যুদ্ধজাহাজ দিয়ে ঘেরাও ছিল বন্দরগুলো।

আরও ১২০ দিনের জন্য চুক্তির মেয়াদ বাড়ানোর কথা থাকলেও রুশ খাদ্য শস্য ও সার রফতানিতে বিঘ্ন ঘটায় চুক্তিটি আর আলোর মুখ নাও দেখতে পারে বলে হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিশ্ব খাদ্য সংকট মোকাবিলায় গত বছরের জুলাইয়ে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ডব্লিউএফপির সঙ্গে এই চুক্তি করেছিল রাশিয়া। বিনিময়ে মস্কোর কৃষিজ পণ্য রফতানিতে সহযোগিতার প্রতিশ্রুতি দেয় জাতিসংঘ।

সূর্যমূখী বীজ, গম, বার্লিসহ বিপুল শস্য রফতানি করে ইউক্রেন। বিশ্ব চাহিদার প্রায় অর্ধেকের বেশি গমই আসে দেশটি থেকে। সূত্র: বিবিসি

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page