October 11, 2026, 9:16 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া এ বছর গম রপ্তানির রেকর্ড ভাঙবে : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন শুক্রবার বলেছেন, এক দশক ধরে বিশ্বের শীর্ষ পাঁচ গম রপ্তানিকারক দেশের নামের তালিকায় রাশিয়া রয়েছে এবং চলতি বছর দেশটি গম রপ্তানির ক্ষেত্রে আগের সব রেকর্ড ভাঙতে পারে বলে আশা করা হচ্ছে। খবর তাস’র।
তিনি সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে (এসপিআইইএফ) বলেন, ‘আমি আনন্দের সাথে জানাতে চাই যে, কৃষি পণ্যের সরবরাহ মূল্য চার হাজার একশ’ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। বিগত ১০ বছর ধরে রাশিয়া শীর্ষ পাঁচ শস্য রপ্তানিকারক দেশের নামের তালিকায় রয়েছে। ২০১৬ সাল থেকে রাশিয়া বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক দেশ নির্বাচিত হয়ে আসছে। বিশ্ব বাজারে দেশটির অবস্থান শীর্ষে রয়েছে। এক্ষেত্রে আশা করা হচ্ছে, চলতি বছর আমাদের কোম্পানিগুলো আরো এক ধাপ এগিয়ে গম রপ্তানির ক্ষেত্রে রেকর্ড গড়বেন।’
তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, রাশিয়া আফ্রিকাসহ খাদ্য ঘাটতির সম্মুখীন দেশগুলোকে সহায়তা করার মাধ্যমে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সক্রিয় প্রচেষ্টা চালাবে।
তিনি আরো বলেন, ‘গত বছর আমাদের সামগ্রিক রপ্তানি দশ বছরের রেকর্ড ভেঙ্গেছে এবং ৫৯২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।’

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page