October 11, 2026, 9:11 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া থেকে বেশিরভাগ জ্বালানি তেল আমদানি করছে ভারত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারত তার জ্বালানি তেলের চাহিদা মিটানোর জন্য রাশিয়া থেকে বেশিরভাগ তেল আমদানি করছে। এরমধ্যে এপ্রিল মাসে ভারত রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ তেল কিনেছে।

গত ২২ বছরের মধ্যে ভারত এবারই প্রথম আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে সবচেয়ে কম তেল আমদানি করেছে। মার্চ মাসের তুলনায় গত মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বেড়েছে ৪ দশমিক ৯ শতাংশ
এপ্রিল মাসে প্রতিদিন ভারত রাশিয়া থেকে ১৯ লাখ ব্যারেল তেল নিয়েছে। এ সময়ে দেশটি ইরাক থেকে ৯ লাখ ২৮ হাজার ৪০০ ব্যারেল এবং সৌদি আরব থেকে প্রতিদিন ৭ লাখ ২৩ হাজার ৮০০ বারের তেল নিয়েছে।
২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করলে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা মস্কোর বিরুদ্ধে ব্যাপক মাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করে। জবাবে রাশিয়া এশিয়াকে তার তেলের প্রধান বাজারে পরিণত করে। এ সময় থেকে ভারত রাশিয়ার তেলের অন্যতম প্রধান ক্রেতা হয়ে ওঠে। ভারত হচ্ছে এশিয়ার তৃতীয় প্রধান অর্থনৈতিক শক্তি এবং বিশ্বে এটি জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে তৃতীয় অবস্থানে রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page