October 30, 2026, 12:38 pm
শিরোনামঃ
চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া দিবসে পুতিনকে ‘পূর্ণ সমর্থনের’ প্রস্তাব উত্তর কোরীয় নেতা কিমের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরীয় নেতা কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় মস্কোর প্রতি তার দেশের ‘পূর্ণ সমর্থন ও সংহতি’র প্রস্তাব করেছেন।
রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে অভিনন্দন জানিয়ে সোমবার কিম এ বার্তা পাঠান।
উত্তর কোরিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান থাকা গুটিকতক দেশের মধ্যে রাশিয়া অন্যতম।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) কিমের বার্তাটি প্রকাশ করে। তবে বার্তায় সরাসরি ইউক্রেনে হামলা কিংবা সশস্ত্র সংঘাতে মস্কোর জড়িত থাকার বিষয় উল্লেখ না করে শত্রু পক্ষের ক্রমবর্ধমান হুমকি নস্যাৎ করতে পুতিনের ‘সঠিক সিদ্ধান্ত ও নির্দেশনা’র প্রশংসা করা হয়েছে।
এ ছাড়া  বার্তায় আরো উল্লেখ করা হয়েছে, উত্তর কোরিয়ার জনগণ সা¤্রাজ্যবাদীদের উচ্ছৃঙ্খল ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে তাদের দেশের সার্বভৌম অধিকার, উন্নয়ন এবং স্বার্থ সংরক্ষণের জন্য সর্বাত্মক সংগ্রামে রাশিয়ার জনগণের প্রতি পূর্ণ সমর্থন  ও সংহতি প্রকাশ করছে।
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর মস্কোকে সমর্থন করে পিয়ংইয়ং থেকে পাঠানো এটি ছিল সর্বশেষ বার্তা।
উত্তর কোরিয়া ইউক্রেন সংঘাতকে রাশিয়াকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের ‘ছায়া যুদ্ধ’ হিসেবে বর্ণনা করে কিয়েভে পশ্চিমা সামরিক সহায়তা দেয়ার নিন্দা জানিয়েছে।
জানুয়ারিতে যুক্তরাষ্ট্র রাশিয়ার ভাড়াটে গ্রুপ ওয়াগনারকে উত্তর কোরিয়া রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে সহায়তা করছে বলে অভিযোগ করে। তবে উত্তর কোরিয়া সে  অভিযোগ অস্বীকার করে।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page