September 6, 2026, 3:45 pm
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে‘কঠোর ব্যবস্থা’ গ্রহণের আহ্বান ম্যাক্রোঁ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের সুমি শহরে ভয়াবহ রুশ হামলার পর রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে “কঠোর ব্যবস্থা” গ্রহণের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

রোববার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “এই যুদ্ধ শুরু করেছিল রাশিয়া, আর তারাই এখনো মানবজীবনের তোয়াক্কা না করে তা চালিয়ে যাচ্ছে।” তিনি জানান, সুমি শহরে রুশ হামলায় শিশুসহ বহু নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ইউক্রেন জানিয়েছে, রোববার সকালে রাশিয়ার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৪ জন নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছেন।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রুশ আগ্রাসনে ইতোমধ্যে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, আর ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া—এই চারটি প্রদেশের বড় একটি অংশ রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে।
এই অংশগুলো মিলিয়ে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড এখন রাশিয়ার দখলে।

যুদ্ধের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিসংখ্যান এখনো অজানা থাকলেও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলছে, হতাহতের সংখ্যা কয়েক লাখ ছাড়িয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page