September 18, 2026, 11:23 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার ওপর কোন শুল্ক আরোপ করেননি ট্রাম্প !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবশেষে অনেক জল্পনা-কল্পনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানিকৃত করা প্রায় সব পণ্যের ওপর ১০ শতাংশ ‘বেসলাইন কর’ ঘোষণা করে তার পারস্পরিক শুল্ক পরিকল্পনা প্রকাশ করেছেন। এর ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ যেমন তীব্র আকার ধারণ করেছে, তেমনি উচ্চ মুদ্রাস্ফীতির পাশাপাশি দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থবির হওয়ার আশঙ্কাও।

ওয়াশিংটন থেকে এএফপি আজ এই খবর জানায়।

এদিকে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, হোয়াইট হাউস রোজ গার্ডেনে নিজের বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প চীন, ভারত, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নসহ প্রধান মার্কিন বাণিজ্য অংশীদারদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের নির্দিষ্ট বিবরণসহ একটি চার্ট উঁচিয়েছিলেন। তবে, কার্যত সমগ্র বিশ্বকে অন্তর্ভুক্ত করে এমন তালিকা থেকে বাদ পড়েছে রাশিয়া।

পরে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট অ্যাক্সিওস’কে বলেন, রাশিয়া ট্রাম্পের শুল্ক তালিকায় নেই কারণ, মার্কিন নিষেধাজ্ঞা ইতোমধ্যেই ‘যেকোনো অর্থবহ বাণিজ্যকে বাধাগ্রস্ত করে’।

যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এখনও মরিশাস বা ব্রুনাইয়ের মতো দেশগুলোর তুলনায় রাশিয়ার সঙ্গে বেশি বাণিজ্য করে, যেগুলো শুল্ক তালিকার অংশ ছিল। এমনকি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনও ট্রাম্পের এই শুল্ক তালিকায় রয়েছে।

তালিকা থেকে রাশিয়ার অব্যাহতি অনেককেই অবাক করে দিয়েছে। কারণ, মস্কো শিগগিরই ইউক্রেনে যুদ্ধ শেষ করতে ব্যর্থ হলে রাশিয়ার তেলের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন ট্রাম্প।

এছাড়া, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ইউক্রেন ইস্যুতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ওপর ‘খুবই রাগান্বিত’ এবং ‘বিরক্ত’।

শুধু রাশিয়া নয়; বেলারুশ, কিউবা এবং উত্তর কোরিয়ার ওপরও পাল্টা শুল্ক আরোপ করা হয়নি। তবে বিশাল মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি ইরান এবং সিরিয়ার ওপর যথাক্রমে ১০ এবং ৪০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page