September 24, 2026, 8:19 am
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

রুশবিরোধী অভিযান শুরু করতে প্রস্তুত কিয়েভ তবে ব্যাপক হতাহতের আশঙ্কা আছে : জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের সামরিক বাহিনী রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা অভিযান শুরু করতে প্রস্তুত কিন্তু আশঙ্কা হচ্ছে মস্কো বিমান শক্তিতে বেশি শক্তিশালী হওয়ায় ব্যাপকভাবে হতাহতের ঘটনা ঘটত পারে। গতকাল শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে জেলেনস্কি একথা বলেছেন।

তিনি বলেন, “আমি জোরালোভাবে বিশ্বাস করি রাশিয়া যে সমস্ত ভূখণ্ড দখল করেছে তা পুনরুদ্ধার করতে আমরা সফল হব।”সাক্ষাৎকার প্রেসিডেন্ট বলেন, “আমি জানি না এটি শুরু করতে কতদিন লাগবে। তবে সত্যি কথা বলতে কী, বিভিন্নভাবে এই অভিযান শুরু হতে পারে, সম্পূর্ণ ভিন্নভাবে। আমরা এই অভিযান শুরু করতে যাচ্ছি, এজন্য আমরা প্রস্তুত।”

জেলেনস্কি দাবি করেন, যদি রাশিয়ার বিমান শক্তিকে মোকাবেলার জন্য ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র না দেয়া হয় তাহলে আমাদের বিপুল সংখ্যক সেনা মারা যাবে। গত কয়েক মাস ধরে ইউক্রেন বলে আসছে, তারা রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট সবসময় বলে আসছেন, রাশিয়ার বিমান শক্তিকে মোকাবেলার জন্য বিপুল পরিমাণ পশ্চিমা অস্ত্র ছাড়া এ ধরনের অভিযান শুরু করা হবে খুবই বিপজ্জনক ব্যাপার।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এ পর্যন্ত রুশ সামরিক বাহিনী লুহানস্ক এবং দোনেস্কের বিরাট এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে এসব এলাকা পুনরুদ্ধার করতে চায় ইউক্রেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page