September 16, 2026, 5:40 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

রুশ নাগরিকদের হত্যার হুমকি ইউক্রেনের সন্ত্রাসী ষড়যন্ত্রে জড়িত থাকার প্রমাণ : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনের গোয়েন্দা প্রধান বিশ্বের যেকোন স্থানে রাশিয়ার নাগরিকদের হত্যার ব্যাপারে যে হুমকি দিয়েছেন তার মধ্যদিয়ে ইউক্রেনের সন্ত্রাসবাদী ষড়যন্ত্রে জড়িত থাকার প্রমাণ স্পষ্ট হয়েছে। ইউক্রেনের সেনা গোয়েন্দা প্রধানের বক্তব্যের কঠোর নিন্দা জানান দিমিত্রি পেসকভ।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিল বুদানভ গত সপ্তাহে বিশ্বব্যাপী রুশ নাগরিকদের হত্যার হুমকি দেন। আমেরিকা-ভিত্তিক ইয়াহু নিউজকে বুদানভ বলেন, “আমরা রাশিয়ার নাগরিকদের হত্যা করছি এবং ইউক্রেনের জন্য সম্পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত বিশ্বব্যাপী রুশ নাগরিকদের হত্যা অব্যাহত থাকবে।”
ইউক্রেনের সেনা গোয়েন্দা প্রধানের এই বক্তব্যকে সত্যিকার অর্থে ঘৃণ্য মন্তব্য বলে মন্তব্য করেন পেসকভ। তিনি বলেন, বুদানভ যা বলেছেন তার মধ্যদিয়ে কিয়েভ সরকারের সন্ত্রাসী তৎপরতায় পৃষ্ঠপোষকতা দেয়ার সরাসরি প্রমাণ পরিষ্কার হয়। তারা শুধু সন্ত্রাসী কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা দিচ্ছে না বরং তারা নিজেরাই সন্ত্রাসের সংগঠক।
ইউক্রেনের সেনা গোয়েন্দা প্রধান রাশিয়ার নাগরিকদের হত্যার ব্যাপারে হুমকি দেয়ার পাশাপাশি বলেছেন, “রাশিয়া যাকে সন্ত্রাসবাদ বলছে আমরা তাকে স্বাধীনতা বলছি।”

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page