August 14, 2026, 11:31 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রাজিলের প্রেসিডেন্টর সাক্ষাত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে দেখা করেছেন। ইউক্রেন যুদ্ধে পশ্চিমা দেশগুলোকে মস্কোর বিরুদ্ধে দলবদ্ধ হওয়ার জন্য অভিযুক্ত করেছেন লুলা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে আলোচনার একদিন পর লুলা রাশিয়ার শীর্ষ কূটনীতিকের সঙ্গে দেখা করেন। লুলা ও ল্যাভরভ তাদের আলোচনার পর সংবাদমাধ্যমকে কোনো বক্তব্য দেননি। খবর এএফপি’র।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও পশ্চিমা দেশগুলো যুদ্ধের জন্য অনেকটা দায়ী যুক্তি দিয়ে ব্রাজিলের নেতা ইউক্রেনের আগ্রাসণের জন্য রাশিয়াকে বিচ্ছিন্ন করে দেওয়া ও শাস্তি দেওয়ার মার্কিন নেতৃত্বের ভূমিকার বিরোধিতা করেছেন।
ল্যাভরভ, ল্যাটিন আমেরিকা সফরে রয়েছেন। রিও ডি জেনেরিওতে পররাষ্ট্রমন্ত্রীদের জি-২০ বৈঠকে অংশ নিয়ে তিনি ব্রাসিলিয়ায় পৌঁছেছেন। সেখানে, তিনি রাশিয়ান নিউজ আউটলেটকে বলেন, সেই সমাবেশে কিছু পশ্চিমা দেশ এজেন্ডায় ইউক্রেনকে একমাত্র ইস্যু করার চেষ্টা করে। ল্যাভরভ বলেন, ‘জি-২০ মন্ত্রী পর্যায়ের বৈঠকে আমাদের কিছু পশ্চিমা সহকর্মী রাশিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করার চেষ্টা করেছে এবং সম্ভাব্য সব উপায়ে ‘ইউক্রেন ইস্যুকেইএজেন্ডা হিসেবে দাঁড় করেছে।
তিনি আরো বলেন, ‘এই প্রচেষ্টায় উন্নয়নশীল দেশগুলোর দ্বারা সমর্থিত নয়, তবে গ্লোবাল সাউথের বেশিরভাগ দেশের সমর্থন রয়েছে।’

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page