September 23, 2026, 11:59 am
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

রুশ-বিরোধী নিষেধাজ্ঞায় যোগ দিতে সার্বিয়াকে চাপ দিচ্ছে  ইউরোপীয় ইউনিয়ন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, রাশিয়ার সঙ্গে সার্বিয়া যদি ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে তাহলে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়ার যে সম্ভাবনা ছিল তা বেলগ্রেডের জন্য থাকবে না। গতকাল (সোমবার) বেলজিয়ামের রাজধানীর ব্রাসেলসে তিনি একথা বলেন।

একই সঙ্গে তিনি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় যোগ দিতে সার্বিয়াকে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে জোট বাধার আমন্ত্রণ জানান। তিনি ব্রাসেলসে আলবেনিয়া এবং সাবেক ইয়োগাস্লাভিয়ার চারটি প্রজাতন্ত্র সার্বিয়া, বসনিয়া-হারজেগোভিসনা, মন্টেনেগ্রো এবং উত্তর মেসিডোনিয়ার  পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কসোভোর পররাষ্ট্রমন্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন। ইউরোপীয় ইউনিয়নে দ্রুত যোগ দেয়ার বিষয়ে বোরেল ইউক্রেনের উদাহরণ অনুসরণ করার কথা উল্লেখ করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের বোরেল বলেন, “আমরা এই অঞ্চলে রাশিয়ার প্রভাব নিয়ে আলোচনা করেছি যার কারণে পশ্চিম বলকান অঞ্চলের দেশগুলো ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়ার ক্ষেত্রে বিভ্রান্ত হচ্ছে। এ অবস্থায় পশ্চিম বলকানের যেসব দেশ সাহসের সাথে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং আমাদের নীতি অনুসরণ করতে পারবে, যারা ইউরোপীয় ইউনিয়নকে বেছে নিতে পারবে আমরা তাদেরকে স্বাগত জানাই।”
এরইমধ্যে আলবেনিয়া, মন্টিনিগ্রো এবং উত্তর মেসিডোনিয়া ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা প্রক্রিয়ায় যোগ দিয়েছে। তবে বসনিয়া হারেজেগোভিনা এবং সার্বিয়া এ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় যোগ দেয়নি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page