September 24, 2026, 3:11 pm
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা  টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ ; প্রকৌশলীকে বান্দরবানে বদলি
এইমাত্রপাওয়াঃ

রুশ হামলায় ইউক্রেনের আরো ৪টি লেপার্ড ট্যাংক ধ্বংস ; সামনে এগোনোর সব প্রচেষ্টা বানচাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সামরিক বাহিনী নতুন করে ইউক্রেনের আরো নয়টি ট্যাঙ্ক ধ্বংস করেছে যার মধ্যে জার্মানির তৈরি চারটি লেপার্ড-টু ট্যাঙ্ক রয়েছে। আর এর মধ্যদিয়ে রাশিয়া সফলতার সাথে ইউক্রেনের সামনে এগোনোর সব প্রচেষ্টা বানচাল করে দিয়েছে।

গত ২৪ ঘন্টায় ইউক্রেনের সামরিক বাহিনীর রুশবিরোধী পাল্টা অভিযান সফলতার সাথে রাশিয়ার সেনারা ব্যর্থ করেছে। জাপোরিজিয়া, দোনেস্কের দক্ষিণাঞ্চল এবং বাখমুট শহরের কাছে ইউক্রেনের সেনারা এই অভিযানের চেষ্টা চালায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেনকভ গতকাল (শনিবার) এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি বলেন, জাপোরিজিয়া অঞ্চলে রাশিয়ার পদাতিক, গোলন্দাজ এবং বিমান বাহিনী ইউক্রেনের অন্তত দুই দফা অগ্রাভিযানের প্রচেষ্টা বানচাল করে দেয়। এ সময় কিয়েভের দুটি আর্মার্ড বহর রাশিয়ার বাহিনীর হামলার শিকার হয়। এছাড়া, ইউক্রেনের সেনারা আরো তিনটি ছোট ছোট ব্যর্থ অভিযান চালায়।

ট্যাংক ধ্বংস ছাড়াও ইউক্রেনের ১১টি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার ধ্বংস হয়েছে যা আমেরিকা সরবরাহ করেছিল। এর পাশাপাশি ১৪টি আর্মার্ড কার এবং  ফ্রান্সের নির্মিত একটি সিজার সেল্ফ প্রোপেল্ড হাউইটজার ধ্বংস হয়েছে। নতুন সংঘর্ষে ইউক্রেনের সামরিক বাহিনী জাপোরিজিয়া অঞ্চলে ৩০০’র বেশি সেনা হারিয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page