October 16, 2026, 10:23 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আরও যন্ত্রপাতি এলো মোংলায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আরও ১ হাজার ২০০ টন যন্ত্রপাতি এসেছে। মঙ্গলবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে বাংলাদেশ পতাকাবাহী অপরাজিতা জাহাজে করে এই যন্ত্রপাতি আসে। এবারও রাশিয়া থেকে আসা এই যন্ত্রপাতি ভারতের হলদিয়া বন্দর দিয়ে ট্রানজিট হয়ে এসেছে। সংশ্লিষ্টদের দাবি, হলদিয়া বন্দরে জাহাজের জ্বালানি তেল সংগ্রহ করতে ওই জাহাজটি সেখানে ট্রানজিট হয়।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট আল সাফা শিপিং লাইসেন্সের পরিচালক এইচ এম দুলাল বলেন, ‘রাশিয়া থেকে আসা ৫২৫ প্যাকেজের এক হাজার ২০০ টন মেশিনারি পণ্য আসে। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে রাশিয়া থেকে এই পণ্য জাহাজে লোড হয়। পরে জ্বালানি তেল সংগ্রহ করতে  জাহাজটি ভারতের হলদিয়া বন্দর থেকে ট্রানজিট হয়ে আসে।’

মোংলা বন্দরে আসা যন্ত্রপাতি এখন খালাস চলছে। দুদিনের মধ্যে পুরোপুরি খালাস শেষে সড়কপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

২৩ ফেব্রুয়ারি বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে বাংলাদেশ পতাকাবাহী অপরাজিতা জাহাজে ৯৮৯ প্যাকেজের এক হাজার ৬৯০ টন এবং তার আগে গত ১৬ ফেব্রুয়ারি এক হাজার ৪৮ টন যন্ত্রপাতি নিয়ে মোংলায় নোঙর করে আরেক বাংলাদেশি জাহাজ ‘এমভি সেজুতি’। সেই জাহাজের যন্ত্রপাতি ইতোমধ্যে খালাস শেষে রূপপুরে পৌঁছে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাতটি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজে রাশিয়ার পণ্য পরিবহনে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করে। ফলে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা পণ্য খালাস হয় ভারতে। এরপর সেখান থেকে এসব পণ্য আনা হয় মোংলা বন্দরে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page