March 31, 2026, 8:17 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

লং মার্চের ওপর হামলা : গুলিতে ইমরান খান আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই ইনসাফ পার্টির নেতা ইমরান খান হত্যার প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন। আজ বৃহস্পতিবার তাকে হত্যার উদ্দেশ্যে চলমান লং মার্চের ওপর গুলি চালানো হয়। ইসলামাবাদ অভিমুখী এই লং মার্চের আজ ছিল সপ্তম দিন।

পিটিআই নেতা ফারুক হাবিব ইমরান খানের গুলিতে আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। সিনেটর ফয়সাল জাভেদও গুলিতে আহত হয়েছেন। পাকিস্তানের ওয়াজিরাবাদে এই হামলা হয় এবং সন্দেহভাজন এরইমধ্যে আটক হয়েছেন।

বন্দুক হামলায় দলের একজন কর্মী নিহত এবং আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন সিনেটর ফয়সাল জাভেদ। এছাড়া, আর একজন মারাত্মকভাবে আহত হয়েছেন।

https://twitter.com/i/status/1588154260591632386

 

পিটিআই দলের শীর্ষ পর্যায়ের নেতা ফাওয়াদ চৌধুরীও এই হামলার কথা নিশ্চিত করে বলেছেন, ইমরান খানের পায়ে গুলি লেগেছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পারভেজ ইলাহী হামলার ঘটনাটি গুরুত্ব সহকারে নিয়েছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত শেষে রিপোর্ট জমা দিতে বলেছেন। তিনি বলেন, এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এছাড়া তিনি স্থানীয় কর্তৃপক্ষকে ইমরান খানের সর্বোচ্চ চিকিৎসা দেয়ার নির্দেশ দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনার নিন্দা জানিয়েছেন।#

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page