October 18, 2026, 9:05 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ভোর থেকেই আরাফাত ময়দানে হাজির হন বিশ্বের ২৫ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান। অবস্থান করবেন সূর্যাস্ত পর্যন্ত। খুতবা পাঠ করবেন সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদ।

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…
সুউচ্চকণ্ঠে সৃষ্টিকর্তার একত্ব ও মহত্ত্বের কথা ধ্বনিত হচ্ছে প্রতিক্ষণে।

ঐতিহাসিক আরাফাত ময়দান- ভরে উঠেছে পুণ্যময় শুভ্রতায়। একইসঙ্গে বিশ্ব ভ্রাতৃত্বের এক অনুপম দৃশ্যের অবতারণা। সাদা কাপড়ে চার বর্গমাইলের ওই মাঠে জড়ো হয়েছেন বিশ্বের ১৬০ দেশের ২৫ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান।

পাপমুক্তি আর আত্মশুদ্ধির বাসনায় অশ্রুসিক্ত নয়নে সৃষ্টিকর্তার দরবারে ফরিয়াদ জানাচ্ছেন তারা।

ভোরে ফজর নামাজ শেষ করেই মিনা থেকে আরাফার ময়দানের উদ্দেশ্যে যাত্রা করেন মুসুল্লীরা। কেউ পায়ে হেঁটে, কেউ বা বাসে করে পৌঁছান গন্তব্যে। সূর্যাস্ত পর্যন্ত এই পবিত্র ভূমিতেই ইবাদতে ব্যস্ত থাকবেন।

স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে মসজিদে নামিরাহ থেকে খুতবা পাঠ করবেন সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদ। বাংলাসহ ২০টি ভাষায় সরাসরি সম্প্রচার হবে খুতবা। সেখানে থাকবে মুসল্লিম বিশ্বের জন্য দিকনির্দেশনা।

সূর্যাস্তের সময় মুজদালিফায় রওয়ানা হবেন মুসুল্লীরা। রাতে সেখানেই অবস্থান করবেন। পরদিন ভোরে মিনায় জামরাতে শয়তানকে পাথর নিক্ষেপের পর পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজ।

এবার হজে সবচেয়ে বড় চ্যালেঞ্জ- গরম। ৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়ছে সৌদি। এ অবস্থায়  কেউ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাসেবা দিতে ৩২ হাজার স্বাস্থ্যকর্মী ও পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রেখেছে সৌদি সরকার।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page