April 4, 2026, 9:05 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

লালমনিরহাট সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করেছে বিএসএফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দুটি সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে ১১ জন নারী, সাতজন শিশু শিশু রয়েছে এবং দুজন পুরুষ রয়েছেন।
বুধবার (২১ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রহমতপুর গাটিয়ার ভিটা সীমান্ত এবং শ্রীরামপুর সীমান্ত দিয়ে এদের পুশইন করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে পুশইন হয়ে দেশে ঢোকার পর তারা হেঁটে পাটগ্রামের দিকে যেতে শুরু করেন। তবে স্থানীয় নতুন বাজারে পৌঁছালে বাজারের লোকজনের সন্দেহ হলে তাদের আটকে পর জিজ্ঞাসাবাদ করলে ভারত থেকে পাঠানো হয়েছে বলে তারা স্বীকার করেন। পরে বিজিবিকে খবর দেন স্থানীয়রা। বিজিবি তাদের নিয়ে যায়।

সীমান্তে কাঁটাতারের বেড়ায় এবার মদের বোতল ঝুলিয়ে দিলো বিএসএফসীমান্তে কাঁটাতারের বেড়ায় এবার মদের বোতল ঝুলিয়ে দিলো বিএসএফ

শ্রীরামপুর সীমান্তে একইভাবে পুশইন হওয়া লোকজনকে সীমান্ত বাজার থেকে আটক করে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় তারা জানান,তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছেন। হঠাৎ ভারতীয় প্রশাসন তাদের ধরে এনে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, সীমান্ত দিয়ে ১১ নারী, সাত শিশু ও দুইজন পুরুষকে ঠেলে দেওয়া হয়েছে। বর্তমানে তারা পাটগ্রাম থানা হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page