April 1, 2026, 7:51 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলা ; এক আইরিশ সেনা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে থাকা এক আইরিশ সেনা নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে রাজধানী বৈরুতে সাঁজোয়া যান হামলার মুখে পড়ে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আয়ারল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী।

বিবৃতিতে জানানো হয়েছে, লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর (ইউএনআইএফআইএল) এক সদস্য গুরুতর আহত হয়েছেন। তার অস্ত্রোপচার করা হয়েছে। সামন্য আঘাত পেলেও আরও দুইজনের চিকিৎসা চলছে।

কারা হামলা চালিয়েছে তা এখনও দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। তদন্ত শুরু করেছে প্রশাসন।

নিজেদের সেনা নিহতের ঘটনায় বিবৃতিতে শোক প্রকাশ করেছে আইরিশ প্রতিরক্ষা বাহিনী। লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলার বিষয়ে বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সঙ্গে দেখা করবেন আইরিশ প্রতিরক্ষামন্ত্রী সাইমন কভেনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের জন্য নিউইয়র্কে রয়েছেন তিনি।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page