October 18, 2026, 11:21 am
শিরোনামঃ
গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

লেবানন ও ফিলিস্তিনের প্রতিরোধ ফ্রন্ট এখন সর্বোত্তম পর্যায়ে : হিজবুল্লাহ মহাসচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, লেবানন ও ফিলিস্তিনের প্রতিরোধ ফ্রন্ট এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী।

লেবানন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

সাইয়্যেদ নাসরুল্লাহ আরও বলেছেন, ইহুদিবাদীরা যদি ভুল হিসাব-নিকাশের ভিত্তিতে কোনো হামলা চালিয়ে বসে তাহলে তাদেরকে দৃষ্টান্তমূলক জবাব দেওয়া হবে। এ সময় তিনি ইরানের ভূমিকার প্রশংসা করেন এবং ইরানি কমান্ডার শহীদ কাসেম সোলাইমানিসহ অন্য শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।

বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান সাম্প্রতিক সৌদি আরব সফর ও সৌদি নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়টি হিজবুল্লাহ নেতাকে অবহিত করেন এবং তেহরান ও রিয়াদের মধ্যে সম্পর্ককে ইতিবাচক হিসেবে বর্ণনা করেন। লেবানন পৌঁছার আগে আব্দুল্লাহিয়ান সিরিয়া সফর করেছেন। সিরিয়ার প্রেসিডেন্টসহ অন্য নেতাদের সঙ্গে তার বৈঠকের বিষয়টিও হিজবুল্লাহ নেতাকে জানিয়েছেন।

দখলদার ইসরাইলের বিরুদ্ধে সংগ্রামরত হিজবুল্লাহর প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থন রয়েছে। হিজবুল্লাহও ইরানের সমর্থনের প্রতি সব সময় কৃতজ্ঞতা জানিয়ে এসেছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page