September 30, 2026, 6:41 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

শত্রুরা ইরানের প্রতিরক্ষা শক্তিকে ভয় পায় : আয়াতুল্লাহ খামেনেয়ী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, আজ ইরানের প্রতিরক্ষা শক্তির বিষয়টি সবার কাছে স্পষ্ট এবং ইরানের বন্ধুরাও তাতে গর্বিত। শত্রুরা ইরানের প্রতিরক্ষা শক্তিকে ভয় পায়।

ইরানের প্রতিরক্ষা শিল্পের সঙ্গে জড়িত একদল বিজ্ঞানী ও বিশেষজ্ঞ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা আজ (বুধবার) সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেছেন, শত্রুদের একের পর এক বোকামিপূর্ণ হুমকির মোকাবেলায় ইরানি জাতি ফার্সি ২২ বাহমান (১০ ফেব্রুয়ারি) ইসলামী বিপ্লবের বিজয়বার্ষিকীর শোভাযাত্রায় নিজেদের পরিচিতি ও শক্তি প্রদর্শন করেছে।

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, শত্রুদের ব্যাপক প্রচারণা এবং প্রতারণাপূর্ণ সফ্ট ওয়ারের মধ্যে ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকীর শোভাযাত্রায় জনগণের বিপুল উপস্থিতি একটি মহান জাতীয়  আন্দোলন এবং গণজাগরণ। ইরানি জাতি সেদিন গোটা বিশ্বের কাছে ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page