October 1, 2026, 2:34 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

শপথ গ্রহণ করতে ওয়াশিংটনে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আগামীকাল সোমবার শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। এনিয়ে এরইমধ্যে ট্রাম্প দেশটির রাজধানী ওয়াশিংটনে পৌঁছেছেন। খবর এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের অদূরে ডালাস আন্তর্জাতিক বিমান বন্দরে শনিবার ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে পৌঁছান। অভিষেকের আগে ট্রাম্প ওয়াশিংটনে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন।

এর আগে শনিবার সকালে এনবিসি নিউজকে ট্রাম্প বলেন, সোমবার শপথ গ্রহণ শেষে তার উদ্বোধনী ভাষণের পর তিনি রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন।

ট্রাম্প এনবিসি নিউজকে আরও বলেন, কয়টি আদেশে তিনি স্বাক্ষর করবেন তা এখনো নির্ধারণ করা হয়নি। আদেশের (অর্ডার) সংখ্যা ১০০ ছাড়িয়ে যাবে কি না জিজ্ঞেস করা হলে ডোনাল্ড ট্রাম্প এর উত্তরে বলেন, ঐ রকমই হবে।

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম দিনের কার্যসূচিতে গণবিতারণ কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাম্প এনবিসি নিউজকে বলেন, যেসব অভিবাসীদের বৈধ কাগজপত্র নেই তাদের বহিষ্কার কার্যক্রম খুব দ্রুত শুরু হবে।

ধারণা করা হচ্ছে, প্রাইভেট পার্টির পর ওয়াশিংটনে তার সমর্থকদের একটি র‌্যালিতে যোগ দেওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প আর্লিংটন জাতীয় কবরস্থানে পুস্পস্তবক অর্পণ  করবেন। এরপর রোববার ওয়াশিংটনে ট্রাম্পের একটি ডিনার পার্টিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page