February 1, 2026, 1:27 pm
শিরোনামঃ
ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ সুনামগঞ্জের গ্যাস ট্রাজেডি ; নাইকোর কাছ থেকে ৫১২ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের পোশাকের বাজার দখল করতে চায় ভারত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা নির্বাচনে সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি ; ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় মামলা, আসামি ৭৩৪ আগামী জুলাইয়ের মধ্যেই জাতিসংঘের তহবিল শূন্য হওয়ার আশঙ্কা
এইমাত্রপাওয়াঃ

শরীয়তপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে নাতির হামলায় জামায়াত নেতার মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ নাতির হামলায় সিরাজুল ইসলাম মাঝি নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকালে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম মাঝি সিড্যা ইউনিয়ন জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক ও রুকন। তিনি একই এলাকার মৃত নুর বক্স মাঝির ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম মাঝির ভাতিজা জাহাঙ্গীর মাঝির ছেলে শরীফ মাঝির সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বুধবার সকালে বাড়ির উঠানে থাকা টিনের বেড়া নিয়ে শরীফ মাঝির সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় সিরাজুল ইসলাম মাঝির। কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়। এতে সিরাজুল ইসলাম মাঝি আঘাতপ্রাপ্ত হলে তাকে স্বজনরা ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অন্যদিকে শরীফ মাঝি চিকিৎসার জন্য ভর্তি হন ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সিরাজুল ইসলাম মাঝিকে মৃত ঘোষণা করলে খবর পেয়ে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে যান শরীফ মাঝি।

ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ভাতিজা শরীফ মাঝির সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে সিরাজুল মাঝি নামে একজন নিহত হয়েছেন। সিরাজুল মাঝি আগেই স্ট্রোকের রোগী ছিলেন। এ ঘটনায় শরীফ মাঝির কান কেটে গেছে। কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page